টিপু সুলতান।। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা ও বর্নাঢ্য র্যালী অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে এ আলোচনা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব গোলম নবী আলমগীর এর নির্বাচনী প্রচার প্রচারনা উপলক্ষে এ আলোচনা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন জেলা বিএনপি।
এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে সরকারি স্কুল মাঠে জড়ো হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক শফিউর রহমান কিরনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী , ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোলা -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রথমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় গোলাম নবী আলমগীর আবেগ আপ্লুত হয়ে সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দির্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর দেশে গনতন্ত্রের উত্তোরন ঘটেছে। আজ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকারকে সমূন্নত রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকলে মিলে মিশে কাঁধে কাঁধ রেখে এবং সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক,সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ সহ বিভিন্ন নেতা কর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন