admin
২০ অগাস্ট ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মনপুরা সংবাদদাতা।।

ভোলার মনপুরায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. সুমন (২৭)কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-৮ বরিশালের ভোলা ক্যাম্প ও র‌্যাব-৫, সিপিসি-২, নাটোরের যৌথ অভিযানে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন নয়াবাজার বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মো. মোস্তফার ছেলে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় সুমনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহার সূত্রে র‌্যাব জানায়, সুমনের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটির মা মনপুরা থানায় অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। মামলা হওয়ার পর থেকেই র‌্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোরের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি মো. সুমনকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ভোলা ক্যাম্প, র‌্যাব-৮-এর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4375" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০