admin
৫ অগাস্ট ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের” প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দৌলতখানে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

 

মোঃ আওলাদ হোসেন, দৌলতখান (ভোলা) প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন । এসময় তারা জাতীয় পতাকা, দাঁড়িরপাল্লা প্রতীক, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে মিছিল করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলা অফিস থেকে গণমিছিলটি শুরু হয়ে দৌলতখান বাজার দক্ষিণ মাথা সেলিম চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও জামায়াত মনোনীত ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম।
এসময় আরও উপস্থিতি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাই তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনে যারাই জয়লাভ করবে তাদেরকে আমরা মেনে নেব। তারা দেশ শাসন করবে। তবে জেনোতেনো নির্বাচন আমরা চাই না। যেই প্রশাসন ১৮, ২৪ সালে নির্বাচন করেছে ওই প্রশাসন যদি এখনো বহাল তবিয়তে থেকে নির্বাচন পরিচালনা করে তাহলে ওই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হবে। এটা আমরা চাই না।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2594" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০