admin
৪ অগাস্ট ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই প্রসঙ্গে উপদেষ্টাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য পার্থ’র

অনলাইন ডেস্ক।।

জুলাই আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছিল।

মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন ‘তাদের তো জুলাই বিক্রি করতেই হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। আমরা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে পরিচিত। কিন্তু জুলাই ছাড়া তাদের বাংলাদেশে কেউ চিনত না।

জুলাই আন্দোলনের কৃতিত্ব প্রসঙ্গে পার্থ বলেন, ‘সংসদে আমি ক্রিকেট খেলার একটি উদাহরণ দিয়েছিলাম। ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাইকে তারা বিক্রি করবে। এভাবে তারা আন্দোলনকেই ছোট করবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন ‘জামায়াতে ইসলামী বা অন্যদের নিয়ে কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনকে ভুলে না যাই। যারা বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, ১৭ বছর মানুষকে স্বস্তিতে থাকতে দেয়নি এবং যাদের শাসনের প্রেক্ষাপটেই জুলাইয়ের আন্দোলনের সৃষ্টি হয়েছে, তাদের কথাও মনে রাখতে হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4227" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০