admin
১০ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা- চরফ্যাশন রুটে বাস ভাড়া কমেছে,যাত্রীদের মধ্যে স্বস্তি

টিপু সুলতান।। ভোলা-চরফ্যাশন রুটে ডিজেল চালিত বাসের ভাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়ে ভাড়া পুনর্নির্ধারণ করেছে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রীসাধারণের সুবিধার্থে পূর্ব নির্ধারিত ভাড়া বাতিল করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা শনিবার (১০ মে ২০২৫) থেকে কার্যকর হবে।

ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাচ্চু মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে ভাড়া হ্রাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোলা থেকে চরফ্যাশন রুটের পূর্ব নির্ধারিত ভাড়া ১৮০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোলা থেকে লালমোহন রুটে বাস ভাড়া ১২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া, ভোলা থেকে বোরহানউদ্দিন রুটের ভাড়াও ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল চালক, হেলপার এবং কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন ভাড়া রুটিন মাফিক কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছে বাস মালিক সমিতি।

এদিকে বাস মালিক সমিতির এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তির ছোঁয়া মিলেছে বলে মন্তব্য করেছেন নিয়মিত যাত্রীরা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2023" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০