admin
২৪ অগাস্ট ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ধর্ষণের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক।।

ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী থেকে হাজারীগঞ্জ যাওয়ার পথে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পোস্টে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে বলা হয়, চর কুকরী মুকরী থেকে হাজারীগঞ্জে নানার বাড়িতে যাওয়ার পথে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে কয়েকজন যুবক ধর্ষণ করেন। পোস্টটিতে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজী ও সদস্যসচিব কাজী অনিকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

তবে অভিযুক্তদের দাবি, প্রচারিত অভিযোগের পক্ষে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজী ও সদস্যসচিব কাজী অনিক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগটি ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। তাঁদের দাবি, এ ধরনের তথ্য প্রচারের মাধ্যমে তাঁদের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তাঁরা আরও বলেন, বিষয়টি নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হয়েছে। কিন্তু প্রচারিত অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে যাঁকে ওই তরুণীর ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিকদার ইউসুফ আবিদও অভিযোগটিকে মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, পোস্টে ছড়িয়ে পড়া তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করা পরিচয় ও ঘটনাস্থল নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তাঁরা বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের সত্যতা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে নির্ধারণ করা উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতেই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি। বিষয়টি নিয়ে সরকারি তদন্ত ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতেই প্রকৃত ঘটনা নির্ধারণ করা সম্ভব হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4414" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০