admin
২৫ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

 

মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃ

ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ ও মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না-দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা বলে ধারনা করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার (২৪ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মাকসুদ এন্টারপ্রাইজে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড সদস্যরা ১০০ পিস চায়না-দুয়ারি জাল এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫লাখ টাকা।
পরে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় মনপুরা উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়।তাঁদের উপস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা জব্দকৃত চায়না-দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অবৈধ জালের বিরুদ্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কারেন্ট জাল ও চায়ন-দুয়ারি জালের ব্যবহার মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছ ও মাছের পোনা নিধন করা হয়, যা দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। তাই মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধনের উপর সব সময় আমাদের টিম নিয়োজিত আছে। উক্ত অভিযান মনপুরা কোস্ট গার্ডের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3959" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০