admin
১০ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারো জাতীয় গ্রিডের বিদ্যুৎের সপ্ন দেখছে মনপুরার মানুষ!!

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।

ভোলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে আজ শুক্রবার ঢাকা থেকে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মনপুরা উপজেলায় সফর করেছেন।

সফরে দ্বীপটির বিদ্যুৎ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করে দুটি কার্যকর পরিকল্পনা উপস্থাপন করেন কর্মকর্তারা-
একটি হলো তজুমুদ্দিন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে,
অন্যটি হলো চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি মনপুরা পর্যন্ত গ্রিড সংযোগ স্থাপনের পরিকল্পনা।

উপজেলা মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নূর আহমদ,
অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগ) কে.এম আলী রেজা,
এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মনপুরা সফরে আসেন।

প্রতিনিধি দলটিতে আরও উপস্থিত ছিলেন
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান,
নির্বাহী পরিচালক (প্রশাসন) প্রকৌশলী রোকনুজ্জামান,
প্রধান প্রকৌশলী (অপারেশন) প্রকৌশলী রোকনুজ্জামান,
বাবিউবোর পরিচালক (নবায়নযোগ্য জ্বালানি) মনিরুজ্জামান,
পরিচালক (কারিগরী) মোঃ আব্দুল আজিজ,
উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন,
পিজিসিবির নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ,
এবং বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী!

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি বলেন:

মনপুরার মানুষ বহু বছর ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।
আমি এই উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মনপুরাবাসীর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
আমরা চাই এই দ্বীপও যেন মূল ভূখণ্ডের মতোই আলোকিত হয়।
মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার বিষয়টি বাস্তবায়নে আমি জনগণের পাশে থাকব।”

এসময় আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনপুরা উপজেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর,
মনপুরা জামায়াতে ইসলামী আমির আমিনুল এহসান জসিম,
এবং মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহিন।

তাঁরা সকলে মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার এ প্রকল্প বাস্তবায়ন হলে
দেশের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে মনপুরা হবে প্রথম যেটি মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি গ্রিড সংযোগ পাবে।
এতে দ্বীপবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করছে সবাই।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3025" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০