admin
১২ মার্চ ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ‘ডাকাতের তালিকা’ প্রকাশ করায় হামলা, আহত-৩

মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর কলাতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কাজীর চর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজের ছেলে মিজান (৩৫), একই ওয়ার্ডের হাফিজ উল্লাহর ছেলে ইউসুফ (২৯) এবং কাজীর চর ১নং ওয়ার্ডের আবদুল শহীদের ছেলে মো. তৈয়ব (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, “এস কে এস কে মনপুরা” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রায় ২০ জনের একটি ‘ডাকাতের তালিকা’ প্রকাশ করা হয়। তালিকার প্রথমদিকে স্বপন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই ঘটনার জেরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। আহত মিজানের অভিযোগ, তালিকা প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে স্বপন নামের এক ব্যক্তির নেতৃত্বে রুবেল, মামুন, বাচ্ছু, আল-আমিন, মিজান, মনিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে তৈয়বের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত ইউসুফের দাবি, স্বপন নামে ওই ব্যক্তি ২০২১ সাল থেকে কাজীর চর এলাকায় অবস্থান করে একটি প্রভাবশালী গ্রুপ গড়ে তুলেছেন। তার অভিযোগ, ওই গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্কের মধ্যে রাখছেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ অবস্থায় কাজীর চর এলাকার সাধারণ মানুষ এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত স্বপন মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। পরে এলাকায় এসে জানতে পারেন “এস কে” নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের নামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দুইজন ইমামের নামও রয়েছে। তিনি দাবি করেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোটে করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ জানান, কাজীর চর থেকে ৩ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স-রে পরীক্ষার পর আঘাতের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, কাজীর চর এলাকার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3645" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০