admin
১৯ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাফনের ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

অনলাইন ডেস্ক।।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তর বাড্ডা এলাকায় গুলিতে নিহত ভোলার ছেলে শহীদ ইমন নামে এক শ্রমিকের মরদেহ দাফনের ৮ মাস পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিবারের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভোলা সদর উপজেলাধীন আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ইমনের মরদেহটি উত্তোলন করা হয়। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহীদ ইমন ওই এলাকার দিনমজুর নান্টু ও পোষাক শ্রমিক কুলসুম বেগম দম্পতির ছেলে।
শহীদের পরিবার জানিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় রিকশা করে যাত্রী নামিয়ে বাড়ী ফিরছিলেন। তখন ওই এলাকায় সহিংসতায় ঘটনায় গোলাগুলি চলছিল। সেই সময় একটি গুলি ইমনের মুখের নীচে লেগে মাথার খুলি ছিদ্র হয়ে বের হয়ে যায়। এমন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ২১ জুলাই ইমনকে তার গ্রামের বাড়ী ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজী বাড়ীতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ছেলে হত্যার বিচারের দাবিতে শহীদ ইমনের মা কুলসুম বেগম বাদী হয়ে গত ২৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৯২ জনের নাম উল্লেখ করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা করার পর আদালতের আদেশে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাফিজের নেতৃত্বে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে তার গ্রামের বাড়ীর কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। এদিকে ইমনের লাশ কবর থেকে উত্তোলন করা হবে এমন খবরে এলাকার শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক এমনকি শিশুরা পর্যন্ত ওই এলাকায় ভীড় জামায়।
ভোলা সদর উপজেলার সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাফিজ বলেন, আদালতের নির্দেশে শুক্রবার বিকেলে শহীদ ইমনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে লাশ উত্তোলনের সময় নিহত ইমনের মা কুলসুম বেগমকে আহাজারি করতে দেখা যায়। তার কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। খুনি শেখ হাসিনা, আওয়ামীলীগ, ছাত্রলীগসহ আমার ছেলে হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1874" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০