admin
১৮ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় খুন ধর্ষণ ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিলে হামলা

 

টিপু সুলতান।। ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে আ’লীগ ও বিএনপিকে জড়িয়ে পোস্টার প্র্রদশর্ণ করায় স্থানীয় বিএনপি কর্মী ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুম্মা নামাজের পর ভোলা কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ চত্তরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন-ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পূনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে জুম্মা নামাজের পরপর হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো হলে তাদের কর্মীদের হাতে থাকা আওয়ামী লীগ ও বিএনপিকে জড়িয়ে “নৌকা আর ধানের শীষ, দুই সাপের এক বিষ” লেখা পোস্টার দেখে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওই পোস্টরটি ছিনিয়ে নিয়ে প্রতিবাদ জানায়।

এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেয়। পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ব্যানারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ বিক্ষোভ শেষ করে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2491" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০