admin
১৭ অগাস্ট ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

নিউজ ডেস্ক।।

ভোলায় কর্মরত এক পুলিশ কনস্টেবল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম মো. খোরশেদ আলম। তিনি ভোলার মির্জাকালু তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে ঢাকার মহাখালীর জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল খোরশেদ আলম গত ৩১ জুলাই শারীরিক অসুস্থতার কারণে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে মহাখালীর জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খোরশেদ আলমের মৃত্যুতে ভোলা জেলা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর ভোলা জেলা পুলিশ লাইন্সের মসজিদসহ জেলার বিভিন্ন থানার মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনকালে খোরশেদ আলম কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তায় কাজ করেছেন।

ভোলা জেলা পুলিশ তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4352" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০