admin
২৫ জানুয়ারী ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান

শিক্ষা প্রতিনিধি।।

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামের ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. এ. এম কামরুল আলম।
বিদ্যালয়ের আজীবন অ্যালামনাই প্রকৌশলী মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক মসিউর রহমান রবীন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যালামনাই ১৯৭০ ব্যাচের শাহ মোঃ ফরিদ ও শহীদুল্লাহ, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ নওশেদ আলম আকবর, এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ উইং কমান্ডার (অব:) আলী হায়দার জগলুল, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, এ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব শওকত ও অতনু করঞ্জাই।

মেধাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল বীন আমির, প্রচার সম্পাদক নাসির আল মামুন, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, বসারত উল্লাহ বসু, কে এইচ এম ইকবাল মাসুদ, নজরুল ইসলাম, ফয়েজ আহমেদ নাসিম, ফরিদ হোসেন নাঈম ও অধ্যাপক হুমায়ুন কবীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার ২৫ জন মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে বৃত্তি ও ক্রেস্ট প্রদান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক আজাদ ও দুই সহকারী প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান ও বেগম ফাতেমা জহুরাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. এ, এম কামরুল আলমকেও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেককে প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষামূলক বই প্রদান করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1074" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০