admin
১০ জানুয়ারী ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধনের দাওয়াতি লিফলেট বিতরন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাসনে নবাগত ইউএনওকে শুভেচ্ছা না জানানোর ঘটনায় উপজেলা মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন আটকে দিয়ে ১ সপ্তাহ নিয়ম করে তার সাথে দেখা করার শাস্তি বাতলে দিয়ে অশ্লীল আচরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যামে নিন্দার ঝড় শুরু হয়। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে অপমান করার প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেন চরফ্যাসন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ। আগামী সোমবার সকালে মানববন্ধনের পুর্বপ্রস্তুতি অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজের পর মানববন্ধনে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে সাধারন মুসুল্লিদের মাঝে দাওয়াতি লিফলেট বিতরন করেন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে লিফলেট বিতরন বন্ধ রাখেন আলেমরা।

জানাযায়, গত দুই মাস আগে নির্বাহী অফিসার হিসেবে চরফ্যাসন উপজেলায় যোগদান করেন নারী ইউএনও রাসনা শারমিন মিথি। তার যোগদানের পর তার সাথে দেখা করতে আসেনি চরফ্যাসন মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা। এতে ক্ষুব্দ হন নির্বাহী কর্মকর্তা। গত মঙ্গলবার বেতন তুলতে ইউএনও’র কার্যালয়ে গেলে দেখা না করায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মডেল মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন ও মুয়াজ্জিন হাফেজ আবুল কালামসহ ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা আমিনুল ইসলাম ইকরাম। এসময় ইউএনও রাসনা শারমিন মিথি ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন, দুই মাস হলো এসেছি, কেন দেখা করেননি। বাবা-মা চিনেন না, খালা খালু চিনলে হবে?। এসময় ইমাম ও মুয়াজ্জিনরা একাধিকবার তাকে জানান দেখা করতে গিয়ে ভীরের কারনে দেখা করতে পারেননি জানালেও তাদের কোন কথা না শুনে উত্তেজিত হয়ে ইউএনও বলেন, ‘দাঁড়িয়ে থাকলেন না কেন, ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থাকবেন তবুও দেখা না করে যাবেন না। আগামী এক সপ্তাহ নিয়ম করে দেখা করবেন তাহলে বেতন পাবেন। ইউএনও’র এমন নিয়ম বহিভূত আচরনে ওই কক্ষে হতভম্ব হয়ে পরেছেন উপস্থিত সকলে।

এঘটনা নিয়ে গণমাধ্যমে সাংবাদ প্রকাশ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে অপমান করার প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেন চরফ্যাসন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ। আগামী সোমবার সকালে মানববন্ধনের পুর্বপ্রস্তুতি অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজের পর মানববন্ধনে অংশগ্রহন করার জন্য আহব্বান জানিয়ে সাধারন মুসুল্লিদের মাঝে লিফলেট বিতরন করেন উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা।

উপজেলা ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আবু তাহের জানান, স্থানীয় রাজনৈতি ব্যাক্তিবর্গ ও ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়ে প্রাথমিক পর্যায়ে বিষয়টির একটি সমোঝতা হয়েছে। এর মধ্যেই লিফলেট বিতরন করা হয়েছে সেটা বন্ধ করে দেয়া হয়েছে।

ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের সভাপতি ও মডেল মসজিদের খতিব মো. মাওলানা ছালাউদ্দিন জানান, যোগদানের পর তার সাথে শুভেচ্ছা বিনিময় না করায় তিনি বেতন আটকে দিয়ে ১ সপ্তাহ দেখা করার শর্তে বেধে দেন। পরে ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নিলে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেস্থতায় সমোঝতা হয়েছে। এবং তিনি ঘটনাটি নিয়ে অনুতপ্ত হয়েছে।

নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিকে সরকারী মুঠো ফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা যায়নি।

ভোলা নিউজ/টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/870" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০