admin
৫ নভেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা-১ আসনে নির্বাচনের ঘোষনা দিয়ে বিজেপির মিছিল

 

টিপু সুলতান : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে বিশাল একটি মিছিল করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলার নতুন বাজার বিজেপির কার্যালয় থেকে মিছিলটি বের করে শহরের বাংলাস্কুল মোড়, বরিশাল দালান হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এরআগে, ভোলা-১ আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী মনোনীত করে মনোনয়ন ঘোষণা করেন। এরপরই
সন্ধ্যায় ভিডিও কলে নেতাকর্মীদের উদ্দেশ্য দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ মার্কা নিয়ে ভোলা -১ আসনে নির্বাচনের ঘোষণা দেন বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ।

তার ঘোষণার পর পরই ভোলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিশাল এক নির্বাচনী মিছিল বের করে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন শত শত নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ জানান, ভোলা -১ আসনে আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ি মার্কায় নির্বাচণ করবেন। তার নির্বাচনের ঘোষণার পর বিজেপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। আগামী নির্বাচনে জনগণ গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3204" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০