admin
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানকে স্বাগত জানিয়ে ভোলায় ছাত্রশিবিরের র‌্যালি

নিউজ ডেস্ক।।

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ভোলা শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র‌্যালিটি খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। এতে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি হাছলাইন আহমেদ, অফিস সম্পাদক তাহসান সোহেলসহ শহর ও বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। এ মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। আমরা ছাত্রশিবিরের জনশক্তি সহ সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি—রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আত্মসংযম, ইবাদত-বন্দেগি ও মানবসেবায় আত্মনিয়োগের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3582" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০