admin
৪ অগাস্ট ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী-অভিভাবকদের সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি।।শুধু শিক্ষার্থী নয়, এবার শিক্ষার্থীদের অভিভাকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করলেন ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ। সোমবার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ও ওই কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ১৬ কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুল জলিল। এছাড়া জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মো. শাহীন আলম সুমন, মাওঃ শরীফ উল্যাহ, মোঃ বরকত উল্যাহ প্রমূখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী আখ্যায়িত করে বক্তারা বলেন, বর্তমানের স্মার্ট ফোনের যুগে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষকদেরও ভূমিকা নিতে হবে। বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পড়া লেখা না করেও পাস হওয়ার কারণে মেধাবী শিক্ষার্থী কমে গেছে। এই বছর যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে ভবিষ্যতেও এভাবে পরীক্ষা অব্যহত থাকলে প্রকৃত শিক্ষার মান বাড়বে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2591" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০