admin
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার আগে বাজারে ইলিশের দাম লাগামহীন

টিপু সুলতান।। ইলিশের প্রজনন রক্ষায় আগামী ৩ অক্টোবর দিনগত রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হবে। ঠিক তার আগমুহূর্তে চাঁদপুরের মাছঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশ টাকা।

মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মাছঘাটে দেখা গেছে ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়।

ভোলার বাস স্ট্যান্ড থেকে আসা ক্রেতা নিয়াজ বলেন, কয়েকদিন পরেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আসবে। যে কারণে এই ঘাটে ইলিশের দরদাম দেখার জন্য আসছি। তবে মাছের চাইতে ক্রেতার সংখ্যাই বেশি।

শহর থেকে আসা আরেক ক্রেতা আসিক বলেন, ছোট, মাঝারি এবং বড় সাইজের কম বেশি ইলিশ এই ঘাটে আছে। মেঘনা থেকে জেলেরা ইলিশ ধরে সরাসরি এই ঘাটে নিয়ে আসে। এখানে বরফ ছাড়া তাজা ইলিশ পাওয়া যায়। যে কারণে এখানে আসি। তবে বাজেটের সাথে মিল না হওয়ায় কেনা সম্ভব হয়নি।

এই ঘাটের খুচরা ইলিশ বিক্রেতা রহমত আলী বলেন, গত কয়েকদিন ইলিশ কম পাওয়া যাচ্ছে। যে কারণে ছোট সাইজের ইলিশ প্রতিহালি বিক্রি হচ্ছে সাড়ে চারশ থেকে সাতশ টাকা। আটশ থেকে নয়শ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২শ থেকে ২৫শ টাকা। আর এক কেজি দুইশ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজনের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার ৫শ টাকা।

তুলাতুলি  মাছ ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী বাবু পাটোয়ারী  বলেন, এবার মৌসুমে কম-বেশি ইলিশ পাওয়া গেছে। তবে তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা দেশজুড়ে। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তারাও অনেকে এখান থেকে এসে নিয়ে যায়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বলেন, চলতি বছরে জাটকা রক্ষায় প্রশাসন কঠোর ছিল। ফলে জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছে। তবে দাম একটু বেশি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2946" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০