admin
১৬ জুলাই ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার চরফ্যাশনে নিহত শিক্ষার্থীর পরিবারের দাঁড়ালো শিক্ষা প্রতিষ্ঠান

চরফ্যাশন সংবাদ দাতা।।

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষার্থী লিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে শোক সন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে মাদ্রাসায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় শিক্ষার্থী লিয়া। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ সোয়াইবুর রহমান সোহেব গভীর শোক প্রকাশ করে বলেন, লিয়ার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, লিয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং লিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় লিয়ার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
নিহত লিয়ার পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, শোকাহত পরিবারের প্রতি চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। তাদের মতে, এমন সহমর্মিতা একটি বিপর্যস্ত পরিবারকে মানসিকভাবে সাহস ও শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4135" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০