admin
৮ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী জানুয়ারিতে শুরু হবে ভোলা-বরিশাল সেতুর নির্মাণকাজ : শেখ মহিউদ্দিন

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলার মানুষের পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের মুখে সাড়ে ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ভোলা-বরিশাল সেতু প্রকল্পের নির্মাণকাজ আগামী বছরের জানুয়ারিতে শুরুর হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মহিউদ্দিন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী অংশীজনদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভোলাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন। সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন ও বিশেষ অতিথির বক্তব্য দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
এর আগে, এদিন সকালে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পের স্থান সরেজমিনে পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, জেলা প্রশাসকসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জানানো হয়, ভোলার শিক্ষাখাত চিকিৎসা, শিল্প, বাণিজ্য, ভোলার গ্যাস জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ভোলা-বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ১৬ দশমিক ৩৬৭ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেন সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য হবে ১০ দশমিক ৮৭৬ কিলোমিটার। বাকিটা সংযোগ সড়ক এবং নদী শাসন করা হবে সাড়ে ৫ কিলোমিটার। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা।
আরও জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হলে প্রকল্পের কাজ শেষ হবে ২০৩৩ সালে। সেতু নির্মাণে বিনিয়োগের জন্য সরকারের সঙ্গে জাপানি একটি কোম্পানির আলোচনা চলছে। জাপানের সঙ্গে চুক্তি না হলে কোরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসেবে। কোরিয়া থেকে অর্থ না পাওয়া গেলে বাংলাদেশ সরকারের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হবে বলে জানানো হয়।
সভায় ভোলার স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ দফা দাবিতে আন্দোলনকারী ‘আমরা ভোলাবাসী’র প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতুটি বহুমুখী সেতু করার দাবিও জানান তারা।
এদিকে, জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভা চলাকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বৃষ্টিতে ভিজে ৫ দফা দাবিতে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। পরে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার ঢাকায় ফিরে ভোলাবাসীর বাকি ৪ দফা দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৃহস্পতিবারের এ ঘোষণায় নতুন করে সেতুর স্বপ্ন দেখছেন ভোলাবাসী। এতে দেশের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হবে দ্বীপজেলা। দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছুদিন ধরে জেলা শহরের বাংলাস্কুল মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2010" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০