admin
২০ জুন ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি প্রেসিডেন্ট এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার সন্তান শাখাওয়াত

শহিদুল ইসলাম মনপুরা।।

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভায় তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করেন।

তাদের মধ্যে মনপুরার কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন।অপর দুইজন হলেন সৈয়দ আবিদ হোসেন সামী ও ব্যারিষ্টার শাইখ মাহাদী। এদের মধ্য থেকে পর্যটন খাত বিশেষজ্ঞ মোঃ সাখাওয়াত হোসেনেক ক্রিকেট ট্যুরিজম বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোণীত করা হয়।

তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পুরষ্কার পেয়েছেন। ভোলা জেলা ক্রীড়া সংস্থার ( অ্যাডহক কমিটি) ক্রীড়া সংগঠক মোঃ সাখাওয়াত হোসেন ক্রিকেট ট্যুরিজম নিয়ে কাজ করেছেন।

শাখাওয়াত হোসেনের জন্ম ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়। তিনি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক মোঃ শাহজাহান মাষ্টারের জেষ্ঠ্য পুত্র। শৈশবে তিনি তার গ্রামের বাড়ীতেই বেড়ে ওঠেন। স্থানীয় বিদ্যালয়ে প্রাথমিক শেষ করে তিনি উপজেলার হাজিরহাট মেডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৭তম ব্যাচে এসএসসি পাশ করেন। পরবর্তিতে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় যান। তিনি জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে চাকরি জীবনে প্রবেশ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি করেছেন এবং একই বিভাগে অ্যাডজ্যাষ্কট ফ্যাকালিটি হিসেবে পাঠদান করেছেন।

বর্তমানে তিনি শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ওয়াল্ড ট্যুরিজম নেটওয়ার্ক ( ঢাকা চ্যাপ্টার) এর পরিচালক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি’র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় ভোলা জেলার ক্রীড়াপ্রেমীরা ও মনপুরা উপকূলের বাসিন্দারা অন্তর্বর্তীকালীন সরকার ও বিসিবি সভাপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2282" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০