admin
১ মার্চ ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাতক আসামী সাবু পুনরায় আটক।।

এম, ইমরান হোসাইন।।

ভোলায় মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) নামে ভোলা সদর মডেল থানায় একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছিনতাই হয়ে যাওয়া পলাতাক আসামীকে পুনরায় আটক করতে সক্ষম হয় ভোলা থানার পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোলা সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ এর মাধ্যমে জানা যায় যে, “গত ০৪/০২/২০২৫ ইং তারিখে উক্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভাস্থ উকিলপাড়ায় পেয়ে ভোলা সদর থানার পুলিশ হাতে নাতে আটক করেন।
আটককালে আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় ৩০/৪০ জন লোক ঘটনাস্থলে হাজির হয়। এক পর্যায়ে, উক্ত আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) সহ প্রায় ৩০/৪০ জন লোক পুলিশের সরকারি বৈধ কাজে বাঁধা প্রদান সহ পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং পুলিশ সদস্য কং/ মাঃ তরিকুল ইসলামকে আহত করে তারা আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে কয়েকজন আসামী ধরা পড়লেও মূল আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে গ্রেফতার করা সম্ভব হয় নাই। এ বিষয়কে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানার মামলা নং-২৩, তারিখঃ ০৫/০১/২০২৫ খ্রিঃ, ধারাঃ- ১৪৩/৩৪১/১৮৬/৩২৩/৩৫৩/৩৩২/১১৪/৫০৬ পেনাল কোড মূলে মামলা হয়।
মামলা রুজু হওয়ার পর আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় গত ইং ২৭/০২/২০২৫ তারিখে এসআই(নিঃ)/ পল্লব কান্তি সরকার সম্মানিত পুলিশ সুপার, ভোলা ও অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা মহোদয়ের দিক-নির্দেশনায় উক্ত এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ঢাকাস্থ মোহাম্মদপুর থানা এলাকা হইতে হাতে- নাতে আটক করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন”।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1434" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০