admin
১৪ জানুয়ারী ২০২৫, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও নগদ টাকা লুট

ভোলা নিউজ প্রতিবেদক ।। ভোলার দৌলতখানের কেরানি বাজার এলাকায় এক যুবককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে নগদ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আহত যুবক সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।আহত মো: সোহেল(২৮) ভোলার দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।অভিযুক্ত রাজিব (৩০) একই উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে।এ বিষয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার রাতে দৌলতখান উপজেলার কেরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো: সোহেল ও স্থানীয়রা জানান, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক মাঝির ছেলে রাজিব একজন বখাটে যুবক।তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও খারাপ কাজের অভিযোগরয়েছে।সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চরপাতা ইউনিয়নের কেরানী বাজার এলাকায় মনিরের দোকানের সামনে রাস্তায় সোহেলকে একা পেয়ে গালমন্দ শুরু করেন।এসময় সোহেল প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।এপর্যায়ে রাজিব সোহেলকে এলোপাতালো কিলঘুষি মারতেথাকে।পরে সে মাটিতে পরে গেছে রাজিব তার পকেট থেকে একটি ছুরি বের করে সোহেলের মাথায় কোপ দিয়ে রক্তাক্তজখম করে।সোহেলের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে সোহেলকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুররহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহত সোহেলের ভাই মো: রুবেল দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/920" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০