admin
১ অগাস্ট ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ৪ সন্তানের জনক  বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভোলা নিউজ (বিশেষ প্রতিনিধি) তজুমদ্দিন।
মোঃ নুরুল আহাদ তসলিম।৪দিন আগে নিখোঁজ হওয়ার পর বাড়ীর বাগানের পরিত্যাক্ত পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত লাশের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

শুক্রবার সকালে সংবাদ পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল  শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির শম্ভুপুর বাংলাবাজার এলাকা থেকে নিখোঁজ হন।

নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের পিতা। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিমমুজুরী কাজ করতেন।

কবিরের বৃদ্ধ মা রোকেয়া বেগম জানান, আমার  বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ইশারা ইংগিতে কথা বলে। ৪টা নাতি নাতনি নিয়ে কার কাছে যাবো। কারা আমার বোবা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, শুক্রবার সকালে সংবাদ পেয়ে পুলিশের টিম পুকুরে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন জানা যায়নি, তদন্ত ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2576" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০