admin
২৮ অগাস্ট ২০২৬, ৩:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

চরফ্যাশন সংবাদ দাতা।।

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২নম্বর স্কুল সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড পণ্ডিত বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে ভুক্তভোগী মিজানুর রহমান জানান, এওয়াজপুর মৌজার জে.এল. নং-৮০, খতিয়ান নং-৫৯১ ও দাগ নং-১৯০৭-এর মোট ৯৪ শতাংশ জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সিভিল জাজ আদালতে দে. নং-২৪৬/১২ মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু, ‎আলমগীর, বিলকিস বেগম, হোসেন রাকিব, মানসুর, হাফেজ, জাহাঙ্গীরসহ কয়েকজন ভোরের আঁধারে জোরপূর্বক জমিতে ধানের চারা রোপণ করেন। তিনি আরও জানান, জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান থাকা সত্ত্বেও জমিতে চারা রোপণের ঘটনায় তিনি ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নাম প্রকাশ্যে একাধিক ব্যক্তি জানান, মঞ্জু গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জায়গা-জমি দখল, জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানি ও জুলুম করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু বলেন, আমরা ওই জমিতে কোনো ধানের চারা রোপণ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। জমিতে ধানের চারা রোপণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে জমিতে চারা রোপণ করতে কাউকে পাওয়া যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4452" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০