admin
২৯ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত ১৭ বছর যারা সরকারে ছিল,তাদের তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে!! পার্থ

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিগত ১৭ বছর যারা সরকারে ছিল, তাদের তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৭ বছর যে সরকার ছিল, তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি, ভবিষ্যতেও হবে না। আগের সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, রাজনীতিতে অশালীন বক্তব্য দেওয়া উচিত নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বক্তব্য ও আচরণে শালীনতা থাকা প্রয়োজন। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ভোলা-বরিশাল সেতু হবে। বিষয়টির সমাধান ইতোমধ্যে হয়ে গেছে, এখন শুধু ডিপিপি অনুমোদনের অপেক্ষা। একইভাবে ভোলায় মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নদীভাঙন প্রসঙ্গে ভোলা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ভোলার নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে সদর উপজেলার ইলিশা ও রাজাপুরের ভাঙন কবলিত এলাকায় স্থায়ীভাবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
এর আগে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন করেন আন্দালিব রহমান পার্থ। হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে তিনি ইলিশা লঞ্চঘাটের ধসে পড়া অংশ পরিদর্শন করেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এরপর ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথাও শোনেন তিনি।
পরিদর্শনকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বিজেপির নেতৃবৃন্দ উপস্খিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4201" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০