admin
১৪ জুলাই ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্যারিসের সেতুতে স্বামীর নামে ‘প্রেম তালা’ দিলেন মেহজাবীন

ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। এবার স্বামী আদনান আল রাজীবের নামে প্যারিসের এক ঐতিহাসিক সেতুতে ভালোবাসার তালা লাগালেন অভিনেত্রী। এরপর সেই তালার চাবি ছুঁড়ে ফেললেন নদীতে, যাতে কোনো দিন এই সম্পর্ক ভাঙনের দিকে না যায়।

 

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসার এই মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, ফ্রান্সের ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নাম লেখা তালা লাগিয়ে দিয়েছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন শুধু ‘লক’।

এই সেতুর নিচে বয়ে চলেছে সাইন নদী। যুগলরা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে তালা লাগিয়ে তার চাবি ফেলে দেন নদীতে। সেই ঐতিহ্য মেনেই মেহজাবীন-আদনান দম্পতিও তাদের ভালোবাসাকে তালাবন্দি করলেন চিরতরে।

তবে ঠিক কখন তালা লাগিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। কারণ সম্প্রতি মেহজাবীন ইউরোপ সফরের ছবি পোস্ট করছেন নিয়মিত। কোনোদিন ইতালির মিলান, তো আরেকদিন সুইজারল্যান্ডে ঘোরার ছবি প্রকাশ করছেন। এর কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। ফলে প্রেম তালার ঘটনাটি ঠিক সেই সময়ের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন লিখেছিলেন- ‘৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের ১৫ মিনিটের কথা, হাত মেলানো, আর চোখের চাহনি থেকেই একটা সম্পর্কের শুরু। ১৩ বছরের এই পথচলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা।’

তিনি আরও লেখেন, ‘শোনা যায়, সাত বছরের বন্ধুত্ব সারাজীবনের হয়। আমরা তো তার দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2455" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০