admin
২৮ অগাস্ট ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু : শোক

দৌলতখানঃ ভোলার দৌলতখানে উপজেলায় পানিতে ডুবে দুই খালতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের ৬নং ওয়ার্ডের হজু পাটোয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলেন- দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ফাতেমা (৬) ও মো. হোসেন এর মেয়ে জোবায়দা (৪)। তারা দু’জন খালতো বোন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে তারা নিখোঁজ হন, পরে রাত সাড়ে ১০টার দিকে একজনকে পুকুরে ভাসমান এবং অন্যজনকে উদ্ধার করা হয়। তারা সম্পর্কে উভয়ে আপন দুই খালাতো বোন। তাদেরহ হঠাৎ এমন মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। দুই মায়ের বুকফাটা চিৎকারে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন। ওই ঘটনায় দিদারউল্লাহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই খালতো বোন বসতঘরের পাশে থাকা পুকুরে নামেন। পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথায়ও খুঁজে না পেয়ে গ্রামে মাইকে প্রচার শুরু করেন। দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা পর অবশেষে রাত ১০ টার দিকে জোবায়দারকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে অনেক খুঁজাখুঁজির পর ফাতেমাকেও পুকুরের গভীর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ বোনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবদল নেতা সুমন পাটোয়ারী জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। তাদের এমন মৃত্যুতে আমরা এলাকসবাসীও শোকাহত।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2746" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০