admin
২৮ অগাস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

চরফ্যাশন সংবাদদাতা।।

ভোলার চরফ্যাশন চৌকি আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ আব্দুল মাজেদের অভিযোগ, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন এলাকায় জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে তিনি আদালতে যান। এ সময় মামলার বাদী সুমন, মো. আলীসহ ৭-৮ জন ব্যক্তি আদালত চত্বরেই তাঁর ওপর হামলা ও মারধর করেন।

অধ্যক্ষের ভাষ্য, হামলার সময় তিনি চিৎকার করলে আদালতে থাকা কোর্ট দারোগা, জিআরও, আইনজীবী ও মুহুরিরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে আদালতের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

আব্দুল মাজেদ বলেন, ‘মামলায় হাজিরা দিতে আদালতে গেলে সুমন ও মো. আলীসহ কয়েকজন আমার ওপর হামলা করেন। আদালতে থাকা কর্মকর্তা ও আইনজীবীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।’

এদিকে, মামলার কার্যক্রম শেষে অধ্যক্ষ আব্দুল মাজেদের বিরুদ্ধে ১৪ লাখ টাকা জরিমানার রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক রায়হান। তাঁর দাবি, আদালত চত্বরে হামলার ঘটনা জানার পর মামলার বাদী সুমনকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আদালত চত্বরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় আইনজীবীরা। চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন বলেন, আদালত সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল। সেখানে বাদী-বিবাদীসহ সবাই নিরাপত্তা না পেলে বিষয়টি উদ্বেগজনক। তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, আদালত চত্বরে হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হামলার পর অধ্যক্ষ আব্দুল মাজেদ চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তিনি ভদ্রপাড়ার বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4455" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০