admin
১০ অক্টোবর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে সচেতন মহলের মানববন্ধন

ইয়ামিন হাওলাদার ।। ইলিশাসহ পুরো ভোলায় দীর্ঘদিন যাবৎ মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে, ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাসে থেকে রক্ষা করার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযান পরিচালনা, মাদক প্রবেশের রুট ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে ইলিশা সচেতন নাগরিক সমাজ। শুক্রবার (১০ অক্টোবর) জুময়ার নামাজ শেষে ইলিশা পাকার মাথা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ড.জামিল আহমেদ, ইলিশা ইউনিয়ন বিএনপির নেতা কামরুল মিয়া, কামাল সিকদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভয়াবহরূপে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পুরো জাতি। বাংলাদেশে অতীতে অনেকবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বেশির ভাগ সময়ই গ্রেপ্তার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই।
আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন গডফাদাররা উল্লেখ করে বক্তারা বলেন, তাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন অনেকে। এ কারণে গডফাদাররা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। মাদকসেবীরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, বাবা-মা ও আত্মীয়-স্বজনের কাছ থেকে মাদকের অর্থ নেওয়ার জন্য তাদের সঙ্গে দুর্ব্যবহার, ঘরের মালামাল ভাঙচুর, লুটপাট করে অসামাজিক পরিবেশ সৃষ্টিসহ সমাজের শান্তি-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে।
মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে আসতে হলে আমাদের তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই নানাভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এ গর্হিত কাজে ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির নেতা হারুন জমাদার, বাবুল ডিলার, ইউপি সদস্য লোকমান পাটোয়ারী, লিটন মিয়াসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3019" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০