admin
১০ জুলাই ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ৬ দিনের টানা বৃষ্টিতে ২০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক।। চলতি মৌসুমে উপকূলীয় জেলা ভোলায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। গত ছয় দিনে এ জেলায় ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হয়েছে ৯৩.৩ মিলিমিটার।

ছয়দিনের টানা বর্ষণে উপকূলীয় এলাকায় তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ গ্রামের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ, জাহানপুর, কলমিসহ অন্তত ১০টি গ্রাম। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

জানা গেছে, ভারী বর্ষণের ফলে জেলার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় মানুষ ঘর থেকেও বের হতে পারছেন না।

উপকূলীয় এলাকায় বাঁধের বাইরে নিচু এলাকার মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। পানিতে ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলের মানুষ।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চতুর্থদিনের মতো বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর, চরফ্যাশন-মনপুরা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজেন্ডার রুটসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এতে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অপরদিকে ভারী বর্ষণ এবং নদ-নদীর পানি বৃদ্ধির ফলে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনির হোসেন বলেন, ভোলায় এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ সখ্যক বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত বাড়ছে, দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2401" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০