admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

 

টিপু সুলতান / মো. সবুজ, ভোলা: ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল করার সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় জেলা বিজেপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় ভোলা শহরের নতুন বাজারস্থ জেলা বিজেপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গেলো ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদপ্রার্থী সিফাতকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাদের মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের বিজেপি কার্যালয়ের সামনে আসলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে বিএনপির নেতাকর্মীরা বিজেপির পার্টি অফিসে হামলা ও ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে বিজেপির পার্টি অফিসে প্রবেশ করে চেয়ার টেবিলসহ সকল আসবাবপত্র ভাংচুর করে এবং পার্থর নির্বাচনী লিফলেট রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়।

জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে বিজেপির পার্টি অফিস ভাংচুর করে। এই ঘটনার উপযুক্ত বিচার দাবী করেন তিনি।

তবে বিএনপির বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে তাদের নেতাকর্মীরা বলছেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিজেপি ককটেল নিক্ষেপ করে তাদের নেতাকর্মীদের উপর হামলা করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা করেন তারা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ হওয়ার শব্দ পাওয়া গেছে। তবে কারা ককটেল ফাটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এছাড়াও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি- বিএনপি – বিজেপি দু’পক্ষের উত্তেজনা।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3385" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০