admin
৯ অগাস্ট ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম ইমরান হোসাইন।। ভোলায় পানিতে ডুবে রাইসা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া ৪নং ওয়ার্ডের সৃজন আলী বেপারী বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। শিশু রাইসা ওই এলাকার মোহাম্মদ রাসেলের মেয়ে। রাইসার লাশ বাড়িতে এনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া ৪নং ওয়ার্ডের সৃজন আলী বেপারী বাড়ীতে শনিবার দুপুর ১টার দিকে দাদির সাথে ঘরের কাছেই পুকুরে গোসল করতে যায় একই পরিবারের চাচাতো ভাই-বোন রাইসা ও রাহাত। গোসল শেষে দাদি ঘরে চলে যান। এ সময় তিনি নাতি ও নাতনিকে সাবান নিয়ে ঘরে চলে আসতে বলেন। কিন্তু দুই নাতি ও নাতনির ঘরে আসতে দেরি হওয়ায় তিনি পুনরায় পুকুর ঘাটের দিকে যান। এ সময় তিনি নাতি রাহাতকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ডাক চিৎকার দিলে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসেন। দাদা মোহাম্মদ আলমগীর পুকুরে নেমে নাতি রাহাতকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। এ সময় নাতনি রাইসাকে খুঁজতে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের ঘাটলার সিঁড়িতে ডুবন্ত অবস্থায় রাইসাকে পাওয়া যায়। এ সময় পরিবারের লোকজনের চিৎকার ও কান্নাকাটিতে পুরো এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় সেখানে পরিবারের সদস্যদের কান্নাকাটিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। দুই চাচাতো ভাই ও বোনকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন এবং রাহাত জীবিত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শিশু রাইসার এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভোলা সদর মডেল থানার এস আই মোঃ জসিম উদ্দিন জানান, পানিতে পড়েছে এমন দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রাইসা (৮) নামের শিশুকে হাসপাতালে আনার আগেই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। অন্যদিকে অপর শিশু রাহাত (৫) জীবিত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দিয়েছে চিকিৎসক। এদিকে শিশু রাইসার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাইসার মৃত্যুতে বাবা-মা, দাদা-দাদি ও পরিবারের অন্যান্য সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। রাইসার লাশ বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2650" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০