admin
১১ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেড়ে বৃদ্ধের উপর হামলা

 

মো. সবুজ, ভোলা : ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেড়ে হত্যার উদ্দেশ্য আলম ফকির (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১০ মে) ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আলম ফকির ওই গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। অপর দিকে অভিযুক্ত ব্যক্তির নাম কাশেম চৌকিদার। তিনি একই গ্রামের মন্তাজ চৌকিদারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলম ফকিরের ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আছেন কাশেম চৌকিদার। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকে কাশেম চৌকিদারকে বার বার জমি ছাড়ার জন্য বলা হলেও তাতে কাশেম কর্ণপাত না করে বিভিন্ন সময়ে আলম ফকিরকে মারধর ও প্রান নাশের হুমকি দেন। পরে শনিবার ভোরে পূর্ব পরিকল্পিত ভাবে আলম ফকিরের উপর হামলা চালায় কাশেম চৌকিদার ও তার স্ত্রী সন্তানরা।

আহত আলম ফকিরের ভাতিজা তুহিন জানান, আমার চাচা ফজরের নামাজ শেষে বাসায় ফেরার সময় তার পথ গতিরোধ করে কাসেম চৌকিদার ও তার স্ত্রী সন্তানরা হত্যার উদ্দেশ্য হামলা চালায়। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরো বলেন, কাশেম চৌকিদার একজন ভূমিদস্যু ও জলদস্যু। তার বিশাল বাহিনী রয়েছে। সে হত্যা ও অস্ত্র মামলার আসামী। সে এলাকায় বিভিন্ন মানুষের সাথে অন্যায় অত্যাচার করে বেড়ায়। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। আমরা যাতে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং আমাদের জমি উদ্ধার করতে পারি সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ দিকে ঘটনার দিন বিকেলে ৪জন কে অভিযুক্ত করে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কাশেম চৌকিদার এর সাথে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2043" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০