admin
৬ অগাস্ট ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্টের সাথে আমাদের কোনো আঁতাত নেই : বিজেপি নেতৃবৃন্দ

টিপু সুলতান  ॥ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে ভোলা জেলা বিজেপি আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে আমাদের কোনো আপোষ নেই। এই পতিত সরকার ক্ষমতার আমলে আমাদের জাতীয় পার্টির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা-হামলা-নির্যাতন করে আমাদের নেতা-কর্মীদের ঘর ছাড়া করেছিল। বিজেপির কার্যালয়ে হোগলায় বসেও কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। বিজেপিতে আওয়ামীলীগের কোনো স্থান নেই এবং থাকতে পারেনা। বুধবার (৬ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এ সব কথা বলেন তারা।
বিজেপির নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দূর্নীতি, অর্থ লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গনআন্দোলনে দেশ যখন উত্তাল তখন আন্দালিব রহমান পার্থ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে হয়রানি করা হয়। কিন্তু তাতেও সে তার অবস্থান পরিবর্তন না করায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২৪ গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওার পর ৬ আগস্ট তিনি জেল থেকে মুক্তি পান। বক্তারা, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসন থেকে নির্বাচন করার ঘোষনা দেন। এবং নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন বলেও জানান তারা।
ভোলা জেলা বিজেপির সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক  সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক কামাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, শ্রমিক পার্টির আহ্বায়ক চকেট জামাল, ভোলা জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেনসহ প্রমূখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2615" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০