admin
২৪ মে ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবিলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র

নিউজ ডেস্ক।।

ভোলায় আসন্ন ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৮৬৯টি আশ্রয় কেন্দ্র। গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রােল রুম।
আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবেলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ওই সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবিলায় জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সাত উপজেলায় গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে আজ সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন।
মাঝেমধ্যে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে হালকা বাতাস। মেঘনা ও তেতুলিয়া নদীর পানি কিছুটা বেড়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2122" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০