admin
১২ মার্চ ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা মামলার প্রধান মাদক কারবারী আটক

ফয়সাল আহমেদ, বিশেষ প্রতিনিধি।।
বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেয়া চিহ্নিত মাদক সম্রাট আকবর কে গ্রেফতার করা করা হয়েছে। পৃথক দুটি মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১২ মার্চ বুধবার দুপুর ২ ঘটিকায় বোরহানউদ্দিন থানায় এক প্রেসব্রিফিংয়ে লালমোহন সার্কেল বাবুল আকতার জানান যে, গত (৪ মার্চ২০২৫) রাতে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ কালিহাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মোঃ কামরুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় গুরুত্বর জখম ও হাতে কামড় দিয়ে উদ্ধারকৃত ২০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আকবর (৪৫) গ্রেফতারের পর আসামীকে হাতকড়া পরিহিত অবস্থায় তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় নিয়মিত দুটি মামলা রুজু করা হয়। বোর:এফআইআর নং—৫ এবং নং—৬, তারিখ—০৫ মার্চ, ২০২৫। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ—পুলিশ পরিদর্শক জিএম শাহাবুল গত ১১/০৩/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে ঢাকা মহানগীরর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আসামী মোঃ আকবর (৪৫)’কে গ্রেফতার করে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বোরহানউদ্দিন থানা এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে। অনান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1589" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০