admin
২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

 

টিপু সুলতান।। ভোলা  সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলোতেও বর্তমানে বিষফোঁড়ার মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া ও ক্যাসিনোর নেশা। স্মার্টফোনের স্ক্রিনে ‘দ্রুত বড়লোক হওয়ার’ স্বপ্নে বিভোর হয়ে সর্বস্ব খোয়াচ্ছে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি থাকলেও প্রযুক্তির আড়ালে এই ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

উপজেলার বিভিন্ন বাজার ও মোড়ের চা স্টলগুলোতে এক সময় রাজনীতির সরগরম আড্ডা জমলেও এখন চিত্র ভিন্ন। সেখানে তরুণ ও যুবকদের মনোযোগ এখন কেবল স্মার্টফোনের স্ক্রিনে। ‘ওয়ানএক্সবেট’, ‘মেলবেট’ ও ‘বাবুএইটিএইট’-এর মতো বিভিন্ন বিদেশি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে চলছে এই মরণখেলা। বিশেষ করে চলমান বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল লিগ ঘিরে জুয়ার এই ভয়াবহতা এখন তুঙ্গে।

উপজেলার একাধিক ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, জুয়ার নেশায় পড়ে অনেক তরুণ নিজের ব্যবহৃত মোটরসাইকেল, পরিবারের গবাদি পশু, এমনকি আবাদি জমিও বন্ধক রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক আক্ষেপ করে জানান, আমার ছেলে পড়াশোনার কথা বলে স্মার্টফোন নিয়েছিল, কিন্তু এখন সে ঋণে ডুবে আছে। ঘরের আসবাবপত্র বিক্রি করে তার জুয়ার দেনা মেটাতে হচ্ছে। এমন করুণ দশা এখন উপজেলার শত শত পরিবারের।

এই অবৈধ কারবারে লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, নগদ ও রকেট)। স্থানীয় পর্যায়ের কিছু অসাধু এজেন্ট ও ‘সুপার এজেন্ট’ এই অর্থ লেনদেন নিয়ন্ত্রণ করছে। অনুসন্ধানে জানা গেছে, জুয়ার মাধ্যমে হাতিয়ে নেওয়া এই বিপুল অর্থ পরে হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। ফলে ভোলা থেকে প্রতিদিন বিশাল অংকের টাকা অবৈধ পথে বিদেশে চলে যাচ্ছে।

অনলাইন জুয়ার প্রভাবে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। জুয়ার টাকা জোগাড় করতে না পেরে অনেক কিশোর ও তরুণ মাদক কারবারে জড়িয়ে পড়ছে। এছাড়া পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের হারও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

ভোলা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও জুয়াড়িরা এখন অত্যন্ত ধূর্ত। তারা ভিপিএন (VPN) ব্যবহার করে গোপনে এই কার্যক্রম চালাচ্ছে, যা শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

সচেতন মহলের মতে, কেবল ধরপাকড় করে এই ডিজিটাল মরণনেশা বন্ধ করা সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বাঁচাতে প্রতিটি গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে অভিভাবকদের উচিত তাদের সন্তানদের মোবাইল ব্যবহার ও সঙ্গীদের বিষয়ে কঠোর নজরদারি রাখা।

ভোলা নিউজ /টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3742" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০