ভোলা নিউজ ( বিশেষ প্রতিনিধি) মোঃ নুরুল আহাদ তসলিম।
আজ ২৭ জুলাই ২০২৫ ইং ভোলা জেলা তজুমদ্দিন উপজেলায় বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
দীর্ঘ দিন তজুমদ্দিন উপজেলায় এই কমিটি নিয়ে নেতিবাচক আলোচনা ছিল। অবশেষে আজকে কমিটির মাধ্যমে সেই কথা বার্তার অবসান ঘটে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা মিন্টু মিয়া কে নব গঠিত বিএনপির কমিটিতে সভাপতি ঘোষণা করা হয়েছে।
সেই সাথে তজুমদ্দিন উপজেলার আলোচিত ব্যক্তিত্ব তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ ওমর আসাদ রিন্টু কে নব গঠিত তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন