admin
১৮ মে ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে ঘরে আগুন

 

ভোলা প্রতিনিধি।ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ, বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৫ জন আহত হয়েছে।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসকধীন রয়েছে।
শনিবার ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয় নগর এর রফিক মিঝির রাড়িতে এই অগ্নি সংযোগ এর ঘটনা ঘটে। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনায় রফিক মিঝির চাচাতো ভাতিজা মিন্টু মিঝির পরিবারের বিরুদ্ধে এই অগ্নি সংযোগ করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক মিঝির ও মিন্টু মিঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে মিন্টু মিঝির ছেলেরা রফিক মিঝির বাড়িতে লুটপাট চালায়। পরে
পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করে সব জ্বালিয়ে দেয়।
আগুনের লেলিহান দেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা লোকজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রন করে।
তবে এ সময় ঘরে থাকা লোকজন বাসা থেকে বের হয়ে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় রফিক মিঝি থানায় একটি মামলা করবেন বলেও জানান।
পরিবাবের স্বজনরা জানান,জমি নিয়ে দীর্ঘদিন ধরে মিন্টু মিঝির সাথে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধ মিমাংসায় থানায় দুই পক্ষ কে নিয়ে বসা হয়েছিলো। কিন্তু মিন্টু মিঝির ছেলেরা সেই রায় না মেনে আমাদেরকে এলাকা ছাড়া করার জন্য পেট্রোল দিয়ে পরিকল্পিত ভাবে বাড়ি জ্বালিয়ে দেয়। আমারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
তবে এই আগুন লাগার ঘটনার সাথে
মিন্টু মিঝির পরিবার জড়িত নয় বলে দাবি করছেন পরিবারের স্বজনরা।
এদিকে ফায়ার সার্ভিস ইউনিট আগুনের ঘটনার পেট্রোল দেওয়ার আলামত উদ্ধার করেছে বলে জানান।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান বলেন,
বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। পুলিশের একটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/2085" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০