admin
৮ জুন ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিভাবকদের চোখে ধুলো: খোলা দিনেও বন্ধ ভোলা সরকারি গার্লস স্কুল

 

নিউজ ডেস্ক।। সরকারি নির্দেশনা উপেক্ষা করে এবং অভিভাবকদের চোখে ধুলে দিয়ে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখার অভিযোগ উঠেছে । একদিকে এসএসসি ব্যবহারিক পরীক্ষার অজুহাত, অন্যদিকে আঞ্চলিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ অমান্য করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সুত্রে জানা গেছে, এসএসসি ব্যবহারিক পরীক্ষা আগ পিছ করে নেওয়ার নির্দেশনা থাকলেও বিদ্যালয়ের প্রশাসন তা সকালে আয়োজন করেন । এর ফলে ওই সময় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বিঘ্নিত হয় । এ বিষয়ে বরিশাল অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিদ্যালয়টিতে যথাযথ নিয়ম মেনে ক্লাস চলমান রাখার সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন । কিন্তু অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ সেই নির্দেশনা তোয়াক্কা করেনি।

কোরবানির ঈদের দীর্ঘ ছুটির পর বিদ্যালয় ৭ জুন খোলার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়েছে বিদ্যালয় খোলা আছে, অথচ বাস্তবে ক্লাস বন্ধ রাখায় শিক্ষার্থীরা দুই দিনের গুরুত্বপূর্ণ পাঠদান থেকে বঞ্চিত হয়েছে।

আগামী ২৮ জুন থেকে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে । এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রায় ৭ দিন ক্লাস বন্ধ থাকার বিষয় জানতে পেরে পাঠ্যসূচি সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা । এছাড়াও বেশিরভাগ সময়ে এই স্কুলগুলো সরকারি ছুটিতে থাকতেও দেখা যায় । পরীক্ষার আগ মুহূর্তে এমন অগোছালো কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকবৃন্দ।

​এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ উদ্দিন’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসরর জি,এম, শহীদুল ইসলাম জানান, এসএসসি ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য কোনো নির্ধারিত সময় বাধ্যতামূলক করা হয়নি । আমরা বোর্ড থেকে ২১ মে থেকে উন্মুক্ত রেখেছি যাতে যে কোনো দিন প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিতে পারবে । পরীক্ষার অজুহাতে এই বিদ্যালয় ১ সপ্তাহ ক্লাস বন্ধ রেখেছে কিনা এটা আমি অবগত নই।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, আমি প্রতিটি বিদ্যালয়ে ফোন করে বলেছি, পরীক্ষা আগ পিছ করে হলেও যেন ক্লাস যেন চলমান রাখে এই বিষয়ে নির্দেশ দিয়েছি । তবে তারা কেন বন্ধ রেখেছে আমি আপনাদের কাছ থেকে জেনেছি, বিষয়টি অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সরকারি নির্দেশনা অমান্য করে এবং অভিভাবকদের বিভ্রান্ত করে কেন বিদ্যালয় বন্ধ রাখা হলো, তা নিয়ে এখন তোলপাড় চলছে জেলার শিক্ষা প্রশাসনে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3885" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ডাব ব্যবসায়ী হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ভোলায় এলেন নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ইলিশা ঘাটে ফুলেল শুভেচ্ছা

নানা আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

১০

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

১১

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

১২

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

১৩

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

১৪

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১৫

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১৬

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১৭

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৮

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০