admin
১৫ অগাস্ট ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্রকাশ

মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের ফলাফল সংশোধন করে পুনঃপ্রকাশ করা হয়েছে। আগের প্রকাশিত তালিকায় থাকা করণিক ভুল সংশোধন করে নির্বাচিত, সংরক্ষিত (রিজার্ভ) ও অপেক্ষমান প্রার্থীদের সমন্বয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা স্বাক্ষরিত পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া বৈধ প্রার্থীদের ফলাফলের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। সমাজসেবা অধিদফতর নির্ধারিত ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের সঠিক সংখ্যার ভিত্তিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সমন্বিত সিদ্ধান্তে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত স্বেচ্ছাসেবীদের নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার তৈরির জরিপে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কার্যক্রম চলাকালীন পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

স্বেচ্ছাসেবীদের সংগৃহীত পরিবারের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। কোনো সনদ, জাতীয় পরিচয়পত্র, বয়স বা ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে মনোনয়ন বাতিলের পাশাপাশি সম্মানী বাজেয়াপ্ত এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জরিপ শেষে সরকারি ডিভাইস ও অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ডিভাইস নষ্ট, হারানো বা চুরি হলে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

নির্বাচিতদের প্রতিদিন আট ঘণ্টা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতে হবে। দুর্গম ও চরাঞ্চলেও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো ইউনিয়ন বা নির্দিষ্ট এলাকায় দায়িত্ব পালনের পছন্দ দেওয়ার সুযোগ থাকবে না। চরাঞ্চলে দায়িত্ব পালনে অপারগ হলে মনোনয়ন বাতিল করে সংরক্ষিত তালিকা থেকে অন্য প্রার্থীকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

এ ছাড়া মূল ও সংরক্ষিত তালিকায় থাকা সব প্রার্থীকে বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

জরিপ চলাকালে কোনো পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য প্রদান কিংবা আর্থিক বা অনৈতিক সুবিধা দাবি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ পাওয়া গেলে মনোনয়ন বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

পুনঃবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অপেক্ষমান তালিকায় নাম থাকা নিয়োগের নিশ্চয়তা নয়। প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তে অপেক্ষমান প্রার্থীদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে মাঠপর্যায়ের নিয়োগসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উপজেলা কমিটির হাতে সংরক্ষিত থাকবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4330" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০