admin
৪ জুন ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সদর প্রতিনিধি।।ভোলা শহরের উকিল পাড়ার একটি ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তাঁর স্বামী, শাশুড়ী ও ননদ পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ফ্ল্যাটের ৫ম তলার একটি কক্ষ থেকে মিতুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমাইয়া আক্তার মিতু দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের চডার মাথা এলাকার বশির উদ্দিনের মেয়ে। তিনি ভোলা শহরের থাই ও গ্লাস ব্যবসায়ী মো. সোহাগের স্ত্রী। তাদের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মিতু সোহাগের দ্বিতীয় স্ত্রী।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে সোহাগের সঙ্গে মিতুর বিয়ে হয়। বিয়ের পর কয়েকমাস তাদের সাংসারিক জীবন সুখের হলেও একপর্যায়ে তাতে চরম অশান্তি নেমে আসে। এ নিয়ে ভোলা সদর মডেল থানায় মিতু সোহাগের বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগও করেছেন। কিন্তু, তাতে সন্তোষজনক কোনো সমাধান হয়নি।

মৃত মিতুর মা  জানান, মিতুর স্বামী সোহাগ তাকে ফোন করে জানায় মিতু মারা গেছে। এরপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর পরিবার ওই ফ্ল্যাটে আসেন। এরপর মিতুর মরদেহ খাটের উপর দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

মিতুর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিতুর স্বামী শাশুড়ী ও ননদ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এখন তাঁরা মিতুকে হত্যা করে লাশ ফ্ল্যাটে রেখে পালিয়ে গেছে।

এদিকে, একমাত্র মেয়েকে হারিয়ে আহাজারি করছেন মিতুর বাবা-মাসহ স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠছে আশপাশের পরিবেশ। মেয়েকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন বাবা বশির উদ্দিন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মিতুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা সম্ভব না। এ ঘটনায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3875" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০