admin
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে তারুন্যের উৎসবে মিনি ম্যারাথন

ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন(ভোলা) :
“দেশ বদলাই পৃথিবী বদলাই “তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দুরপাল্লার দৌড় প্রতিযোগিতা মিনি ম্যারাথন—২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটায় উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা ধরে পাওয়ার প্ল্যান্টের সামনে দিয়ে বোরহানউদ্দিন খেয়াঘাট হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেন। তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করতে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।
উৎসবমুখর দূরপাল্লার ওই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১৮ বছরের উর্দ্ধে বিভিন্ন বয়সী পুরুষরা।
হাফ ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা ৪ দশমিক ৫০ কিলোমিটার দৌড়েছেন। ম্যারাথন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালের সামনে ম্যারাথনে বিজয়ী ১ম স্থান: মো. হুমায়ন কবির, ২য় স্থান: ওমর ফারুক (তুর্জ), ৩য় স্থান: মো. সোহেল সহ দৌড়পাল্লায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান—উজ্জামান। এ সময় তিনি বলেন মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1396" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পা’র্থ ভোলায় ৩ দিনের সফরসূচিতে যা যা থাকছে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

১০

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১১

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১২

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৬

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৭

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৮

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৯

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

২০