admin
১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ওয়ারিশি সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ, বন্ধ করলো পুলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ৬ নং ওয়ার্ডে আদালতের রায় উপেক্ষা করে বসত ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে আঃ জলিল গংদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী আঃ রব গংরা শশীভূষণ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করেন।

আঃ রব গং জানান, আঃ জলিল সম্পর্কে তার ভাতিজা। জাহানপুর মৌজায় এসএ ৮৬ নং খতিয়ানের অন্তর্ভুক্ত ৪০ শতাংশ জমি ক্রয় করেন তার পিতা। পিতা মৃত্যুর পর চার ভাই ও তিন বোন সম্পত্তির মালিক হন। ডিয়ারা জরিপের সময় তাদের তিন ভাইয়ের নামে আংশিক সম্পত্তি জরিপ হয়। আঃ জলিলের পিতা আঃ মোতালেব ২১ শতাংশ জমি অবৈধভাবে নিজ নামে ডিয়ারা জরিপ নেন। এতে করে বাকি ওয়ারিশদের নামে জমি জরিপ হয়নি। এই বিষয়ে আদালতে মামলা দায়ের করেন আঃ রব গংরা। দীর্ঘদিন মামলা পরিচালনা করার পর আঃ রব গংদের নামে আদালত রায় দেন। আঃ জলিল গংরা আদালতের রায় উপেক্ষা করে বসত ঘর নির্মাণ করেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল শনিবার সকালে শশীভূষণ থানার উপ-পরিদর্শক মোঃফারুক পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ করেন এবং দুপক্ষের কাগজপত্র সহ থানায় আসতে বলেন।

অভিযুক্ত আঃ জলিল জানান, তাদের সঠিক কাগজপত্র আছে কিন্তু প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে আমাদের হয়রানি করেন।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান,এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তধীন রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/964" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০