admin
১১ জুলাই ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর হামলা

লালমোহন সংবাদদাতা।। লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই (শুক্রবার) আসরবাদ লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াবআলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আক্রান্ত শিক্ষার্থী আশপিয়ার রহমান তন্ময় (১৬) লালমোহন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিক আবদুস সাত্তার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় শুক্রবার আসর বাদ তাহার নিজ বাসা থেকে বেড় হয়ে রাস্তার দিকে যাওয়ার সময়, একই বাড়ির বজলু হাওলাদারের ছেলে জাকির রাজ পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালায়। হামলার পর জাকির রাজ পলাতক রয়েছে। তন্ময়ের পরিবার জানিয়েছে, হত্যার উদ্দেশ্যেই জাকির রাজ এই হামলা করেছে। হামলার পর প্রতিবেশীরা তন্ময়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার বাম পা ভেঙে এবং শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ নিয়ে বাসায়-তে চিকিৎসা নিচ্ছেন এ-সময় তার সাথে থাকা মোবাইল নিয়ে যায় জাকির ।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত হয়েছে এক শিক্ষার্থী বিষয়টি জানতে পেরেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পাইলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4088" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০