admin
৭ মে ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার তজুমদ্দিনে বিএনপির কাউন্সিলে সংঘর্ষে, আহত-২২

নুরুল আহাদ তসলিম।।

ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন বিএনপি কাউন্সিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার মারামারি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২২ জনকে তজুমদ্দিনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দ দে টিটুর সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর জানান, অধিবেশনের প্রথম থেকে দুই পক্ষ মারমুখী অবস্থানে ছিল। দ্বিতীয় অধিবেশনে তারা সংঘর্ষে জড়িত হয়। হাসপাতালে ভর্তি আহতরা হলো- শাখাওয়াত (১৬), নয়ন চন্দ্র দে (৪০), সুব্রত (২২), জুয়েল দে (৫২), রাহুল চন্দ্র দাস (২০), আশিস মিস্ত্রি (২৮), উৎপল দে (৩৮), তাপস মজুমদার (৫০), খোকন নট্র (৪০), বিপ্লব বৈদ্য (৫৫), আঃকরিম (৪৫), নাসিম (৩০), মাকসুদ (৩১), রাহিম (১৯), রিপন (২৫), রাসেল (২৬), লোকমান (৩৫), সোহেল (২৫), বাদশা (৩৫), কাশেম (৪০), এরশাদ (২০), জোবায়ের (৪০)।
উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, কাউন্সিলের প্রথম অধিবেশন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে সমাপ্ত হয়। ২য় অধিবেশনে সভাপতি পদে দুইজন ও সম্পাদক পদে দুইজন করে প্রার্থী হওয়ায় আমরা উপজেলা নেতৃবৃন্দ চারজনকে নিয়ে মাদ্রাসার একটি কক্ষে বৈঠকে বসি। এসময় মাঠে দুই সভাপতি প্রার্থী সমর্থকদের মাঝে চেয়ার মারামারির ঘটনা ঘটে। সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার অভিযোগ করে বলেন, সমর্থন কম থাকায় অরবিন্দু দে টিটুর লোকেরা কাউন্সিলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। অভিযোগ অস্বীকার করে অরবিন্দু দে টিটু বলেন, উপজেলা বিএনপি আহবায়কের আত্মীয় দিদার আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে আমার লোকজনের উপর হামলা করেছে। তজুমদ্দিন থানা ডিউটি অফিসার জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দাখিল করেনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1999" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে কর্ণফুলী-১৩ লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ, যাত্রী আহত

জেলের ঝালে রাজা ইলিশ, দাম ১০০০০!

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় সামুদ্রিক মাছ জব্দ

ভোলার গর্ব জিকু’র ঢাকা প্রেসক্লাবের সদস্য পদ লাভ

ভোলায় পদবঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

ভোলায় ফিল্মি স্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ, কুয়াকাটা থেকে উদ্ধার

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে, বৃষ্টির শঙ্কা

প্রশাসন ম্যানেজ করে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন”

১০

সাবেক মন্ত্রী মোশারফ হোসেন শাহজাহানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

১১

১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তা

১২

মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৩

ভোলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

১৪

ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ভোলা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টে চরম হয়রানি: প্রাণঘাতী ঝুঁকির আশঙ্কা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

১৬

ভোলায় মজুত করে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, আটক-১

১৭

চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ

১৮

মেঘনায় যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলারডুবি।।

১৯

অনলাইন জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, বাড়ছে সামাজিক অস্থিরতা

২০