admin
২৭ জানুয়ারী ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার মনপুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি। ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চারদিকে নদী ও খালবেষ্টিত এই দ্বীপ উপজেলায় শিশুদের পানিজনিত দুর্ঘটনা নতুন নয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, গত ২০২৫ সালে মনপুরা উপজেলায় পানিতে পড়ে অন্তত ৪৭ জন শিশুকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নদী, খাল ও পুকুরে ঘেরা এই দ্বীপ উপজেলায় পর্যাপ্ত নজরদারি ও সচেতনতার অভাবে প্রতি বছরই এমন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে শিশুরা।
ভোলা জেলার অন্যতম দুর্গম ও বিচ্ছিন্ন এই দ্বীপে প্রতিটি শিশুর মৃত্যু যেন শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতার কথাই নতুন করে মনে করিয়ে দেয়। খেলতে খেলতেই নিভে যাচ্ছে সম্ভাবনাময় প্রাণ—কান্না আর শূন্যতা রেখে যাচ্ছে পরিবারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/3510" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০