admin
২১ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় ভাষা শহীদদের সম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধা

টিপু সুলতান।। ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ভোলার সরকারী স্কুল মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে এ দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, জেলা বিজেপি, ভোলা প্রেসক্লাব, কোস্ট গার্ড, ভোলা আইনজীবী সমিতি, ভোলা পাসপোর্ট অফিস, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিসা, এলজিইডি, ভোলা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিক্ষক সমিতি, ভোলা স্থাস্থ্য বিভাগসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন ফুল দিয়ে দিবসটি পালন করে।

দিবসটিকে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন, জেলা জেলা বিএনপিসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা। ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারকে সজ্জিত করা হয়েছে নানান রংয়ে। ফুল দেয়ার জন্য রাত ১০টা থেকে রাত ১২টা ১মিনিট পর্যন্ত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের লোকজন সরকারী স্কুল মাঠে অবস্থান করতে থাকেন।

শহীদদের স্মরণে প্রথমে ফুল দেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তার পরে পর্যায়ক্রমে জেলা বিএনপি,জেলা বিজেপি ভোলা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বেচ্ছাসেবক দল, ভোলা ছাত্রদল, আইনজীবী সমিতি, ভোলা স্কাউটস, এলজিইডিসহ রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক এবং সরকারী-বেসরকারী সংস্থা। শহীদ মিনারে ফুল দেয়ার পর মাঠে অবস্থিত সকল অঙ্গ-সংগঠনের লোকজনদেরকে নিয়ে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

অন্যদিকে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

ভোলা নিউজ /টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/1346" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০