admin
১৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোস্তাক শাহিন গ্রেফতার

ভোলা নিউজ অনলাইন ডেস্ক।।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভোলা সদর থানা পুলিশের একটি বিশেষ দল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, মোস্তাক আহমেদ শাহীনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি গ্রেপ্তারের ঘটনায় মোস্তাক আহমেদ শাহীনের পরিবারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/archives/4117" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর লাশ গুমে ঘরে আগুন: ভোলায় বশিরের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে তারের জাল দিয়ে ঢালাই!

মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, ব্যবসায়ী পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

লালমোহনে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ

যাত্রীসংকটে ভোলার জমজমাট লঞ্চঘাট এখন প্রাণহীন

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, হাতবোমা ও গাঁজাসহ ‘মেজবা বাহিনী’র প্রধান আটক

চরফ্যাশনে অধ্যক্ষ ওপর হামলার অভিযোগ।।

১০

চরফ্যাশনে নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

১১

প্রস্তাবিত ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

ফেইসবুকে পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

১৫

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৭

ভোলা-বরিশাল সেতু নির্মাণের রোডম্যাপ দ্রুত কার্যকরের দাবী

১৮

ভোলায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ

১৯

ভোলার দৌলতখানে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২০